১ম বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০১৯

যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতায় দিবা শাখার ছাত্র-ছাত্রীদের একাংশ

বিজয় ফুল

বিজয় ফুল তৈরি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ৩য় শ্রেণির ছাত্র-ছাত্রীরা। বেশ উৎফুল্ল তারা।

কুইজ প্রতিযোগিতা-২০১৮

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দিচ্ছেন আমাদের প্রিন্সিপাল মোঃ সাফায়েত হোসেন।

বাৎসরিক ফলাফল প্রকাশ-২০১৭

২০১৭ শিক্ষাবর্ষের ফলাফল প্রকাশ শেষে নম্বরপত্র বিতরণ করা হচ্ছে অভিভাবকদের মাঝে।

অভিভাবক দিবস-২০১৪

২০১৪ শিক্ষাবর্ষের ফেব্রুয়ারী মাসের এক অভিভাবক দিবস। অভিভাবকগণ বেশ উৎফুল্লভাবে উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করে। অনুষ্ঠানে সমাপণী বক্তব্য প্রদান করছেন প্রিন্সিপাল মোঃ সাফায়েত হোসেন।

ক্লাস পার্টি-২০১৮

ক্লাস পার্টি অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করছে তৃতীয় শ্রেণির ছাত্রী ঐশী। তার মনোমুগ্ধকর নৃত্য প্রদর্শন সবাই খুব আগ্রহের সাথে উপভোগ করে।

Showing posts with label Coronavirus. Show all posts
Showing posts with label Coronavirus. Show all posts

প্রতিদিনের ডায়েরী


প্রতিদিনের ক্লাসের পড়া পেতে

কোভিড-২০১৯ করোনা ভাইরাস

২০১৯ এন-করোনা ভাইরাস

অনেক প্রজাতির করোনা ভাইরাসের মধ্যে যে ৭টি মানুষের দেহে সংক্রমিত হতে পারে তার একটি ২০১৯ এন-করোনা ভাইরাস
  • যেভাবে ছড়ায়:
 এই ভাইরাস কোন একটি প্রাণী থেকে মানুষের দেহে ঢুকেছে
 এখন মানুষ থেকে মানুষে সংক্রমণ হচ্ছে

  • করোনা ভাইরাস মানুষের ফুসফুেস সংক্রমণ ঘটায় এবং
 শ্বাসতন্ত্রের মাধ্যমে (হাঁচি/কাশি/কফ/থুথু) অথবা
 আক্রান্তব্যক্তির সংস্পর্শে আসলে একজন থেকে আরেকজনে ছড়ায়

  • লক্ষণসমূহ
 ভাইরাস শরীরে ঢোকার পর সংক্রমণের লক্ষণ দেখা দিতে প্রায় ২-১৪ দিন লাগে
 বেশির ভাগ ক্ষেত্রে প্রথম লক্ষণ জ¦র
 এছাড়া শুকনো কাশি/ গলা ব্যথা হতে পারে
 শ্বাসকষ্ট/ নিউমোনিয়া দেখা দিতে পারে
 অন্যান্য অসুস্থতা (ডায়াবেটিস/ উচ্চ রক্তচাপ/ শ^াসকষ্ট/ হৃদরোগ/ কিডনী সমস্যা/ক্যান্সার ইত্যাদি) থাকলে অরগ্যান ফেইলিওর বা দেহের বিভিন্নপ্রত্যঙ্গ বিকল হতে পারে

  • প্রতিকার
 যেহেতুএই ভাইরাসটি নতুন, তাই এর কোন টিকা/ভ্যাকসিন এখনো নেই
 চিকিৎসা লক্ষণভিত্তিক

  • প্রতিরোধে করণীয়
ব্যক্তিগত সচেতনতা-
 ঘন ঘন সাবান ও পানি দিয়ে হাত ধুবেন (অন্তত ২০ সেকেন্ড যাবৎ)
 অপরিষ্কার হাতে চোখ, নাক ও মুখ স্পর্শ করবেন না
 ইতোমধ্যে আক্রান্তএমন ব্যক্তিদের সংস্পর্শ এড়িয়ে চলুন
 কাশি শিষ্টাচার মেনে চলুন (হাঁচি/কাশির সময় বাহু/ টিস্যু/ কাপড় দিয়ে নাক-মুখ ঢেকে রাখুন)
 অসুস্থ পশু/পাখির সংস্পর্শ পরিহার করুন
 মাছ-মাংস ভালোভাবে রান্না করে খাবেন

ব্যক্তিগত সচেতনতা-
 অসুস্থ হলে ঘরে থাকুন, বাইরে যাওয়া অত্যাবশ্যক হলে নাক-মুখ ঢাকার জন্য মাস্ক ব্যবহার করুন
 জরুরী প্রয়োজন ব্যতীত চীন ভ্রমণ করা থেকে বিরত থাকুন এবং প্রয়োজন ব্যতীত এ সময়ে বাংলাদেশ ভ্রমণে নিরুৎসাহিত করুন
 অত্যাবশ্যকীয় ভ্রমণে সাবধানতা অবলম্বন করুন

  • সন্দেহভাজন রোগীর ক্ষেত্রে করণীয়
 অসুস্থ রোগীকে ঘরে থাকতে বলুন
 মারাত্মক অসুস্থ রোগীকে নিকটস্থ সদর হাসপাতালে যেতে বলুন
 রোগীকে নাক-মুখ ঢাকার জন্য মাস্ক ব্যবহার করতে বলুন
 রোগীর নাম, বয়স, যোগাযোগের জন্য পূর্ণ ঠিকানা ও মোবাইল নাম্বার সংরক্ষণ করুন এবং আইইডিসিআর এর
করোনা কন্ট্রোল রুমে (০১৭০০-৭০৫৭৩৭) অথবা হটলাইন নাম্বারে (০১৯৩৭-১১০০১১, ০১৯৩৭-০০০০১১, ০১৯২৭-৭১১৭৮৪, ০১৯২৭-৭১১৭৮৫) যোগাযোগ করুন

তথ্যসূত্র : IEDCR